হাওড়ায় বালিখাল মোড়ে নাকা চেকিং
দি নিউজ লায়নঃ ভোটের আগে নাশকতামূলক ঘটনা এড়াতে নাকা চেকিং শুরু হয়েছে। হাওড়া, হুগলি এবং কলকাতার সংযোগস্থল বালিখাল মোড়ে বুধবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হাওড়া সিটি পুলিশ নাকা চেকিং করে।
কলকাতায় বা হাওড়া, হুগলিতে ঢোকার পথে গাড়ি থামিয়ে এদিন তল্লাশি চলে। গাড়ির মালপত্র রাখার ডিকি খুলে মালপত্র পরীক্ষা করা হয়। পুলিশের পদস্থ আধিকারিকদের তত্বাবধানে চলে এই তল্লাশি অভিযান। গাড়িতে কোনও সন্দেহজনক বস্তু আছে কিনা সেগুলিও পরীক্ষা করে দেখা হয়। নির্বাচন যত এগিয়ে আসবে শহরে এই নাকা চেকিং আরো অন্যান্য জায়গায় করা হবে বলে জানা গেছে।
Post a Comment